পুলিশি অভিযানে কয়েক লক্ষ টাকার মোবাইল আটক
দি নিউজ লায়ন ; গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নামিদামি কোম্পানির চোরাই মোবাইল সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩টি নামিদামি কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল সেট। যেগুলির বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ।
বুধবার গভীর রাতে ছোট সুজাপুর এলাকার চম্পাপাড়া থেকে ওই দুই চোরাই মোবাইল পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ আজমল হক এবং আজিজ আলম। এদের বাড়ি চম্পাপাড়া এলাকায়। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযুক্তদের বাড়ি থেকেই ওই চোরাই মোবাইল গুলি উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মালদা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত এর আগেও চোরাই মোবাইল পাচারের ঘটনায় যুক্ত ছিল। এদিন গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে ১৩ টি নামিদামি কোম্পানির চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Post a Comment